ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড

ads

ভোলার সদর উপজেলাধীন তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। রবিবার (২২ নভেম্বর) বিকালের দিকে তেঁতুলিয়া নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আবদুল্লাহ খানের নেতৃত্ব ওই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তাররা হলো- আব্দুর রব (৫০), মো. হারুন (২৭), মো. নয়ন (২২) ও মো. শাহাবুদ্দিন (৩৮)। তাদের সবার বাড়ি সদর উপজেলার চর পাঙ্গাসিয়া ও বাঘার হাওলা এলাকায়।


স্থানীয় সূত্রে জানা যায়, নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ওই এলাকায় প্রায়ই নদী ভাঙ্গন দেখা দেয়। দীর্ঘদিন ধরে একটি ব্যবসায়িক চক্র ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। রবিবার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আবদুল্লাহ খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। একই সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০১০ সালের বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন। এরপর পুলিশ তাদের কারাগারে পাঠায়।

ads
ads
ads

Our Facebook Page